কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান, সফল উড্ডয়ন

পাইলটবিহীন যুদ্ধবিমান উড্ডয়নের প্রতীকী ছবি
পাইলটবিহীন যুদ্ধবিমান উড্ডয়নের প্রতীকী ছবি

সিরিয়ায় বাশার আল আসাদের পতনে চাপে ইরান। এর মধ্যে আকাশযুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরও একধাপ এগোল দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান।

সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কাহের-৩১৩ এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা। এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন খাজেফার্দ জানান, স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের-৩১৩ যুদ্ধবিমান চালকবিহীন ভার্সনে উন্নতি করা হয়েছে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইরানি ফাইটার জেট কাহের-৩১৩ উন্মোচন করা হয়েছিল। একক আসনের এই স্টেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথাও উল্লেখ করেছেন জেনারেল খাজেফার্দ। তিনি জানান, হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শিগগিরই উন্মোচন করা হবে।

যদিও ইরানের তৈরি কাহের ৩১৩-এর নকশাকে ত্রুটিপূর্ণ এবং ভুয়া ফাইটার জেট বলে মত দিয়েছেন আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধবিমানের নকশার মধ্যে পড়ে না, বরং এটি পশ্চিমা দুনিয়াকে ধোঁকা দেওয়ার একটি চাল মাত্র।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X