কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন নেতাকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

সাবেক হামাস-প্রধান ইসমাইল হানিয়া। ফাইল ছবি: রয়টার্স
সাবেক হামাস-প্রধান ইসমাইল হানিয়া। ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোর আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে হত্যা করব। যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। একই কাজ আমরা ইয়েমেনের হোদেইদা ও সানায় করব।’

হানিয়ার হত্যা :

চলতি বছরের ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থানকালে পূর্বেই ইসরায়েলি কর্মকর্তাদের স্থাপন করা বোমার বিস্ফোরণে তিনি নিহত হন। এর আগে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

ইরান ও হামাস শুরু থেকেই এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছিল। তবে এত দিন ইসরায়েল তা অস্বীকার করেছিল। প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে ইসরায়েল প্রথমবারের মতো হানিয়ার হত্যার কথা স্বীকার করল।

ইসরায়েলের টার্গেট কিলিং :

হানিয়ার আগে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর ১৬ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইসরায়েল। ইসরায়েলের দাবি, সিনওয়ার ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মূল পরিকল্পনাকারী।

ইসরায়েলের এ ধরনের ধারাবাহিক হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X