কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু, নেওয়া হলো হাসপাতালে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

খবরে বলা হয়েছে, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রোববার তার প্রস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবরে বলা হয়, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

গত মার্স মাসে নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে ২০২৩ সালে একটি পেসমেকার লাগানো হয়েছিল এবং ডাক্তাররা তার হার্টের অনিয়ম সম্পর্কে সতর্ক করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X