কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে ইইউ

ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েল যদি পশ্চিম তীর দখল বা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সোমবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানায়, এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৬৭ সাল থেকে দখল করে রাখা পশ্চিম তীর আংশিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকলেও ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে গড়ে তোলা ১৪০টিরও বেশি বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।

সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে অন্যতম হলো দখলকৃত বসতি থেকে আসা পণ্যের রপ্তানির ওপর সীমাবদ্ধতা। ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের পদক্ষেপ যদি কঠোর হয়, আমরাও কঠোর হব। আর যদি নরম হয়, সেভাবেই সাড়া দেব।

এই হুঁশিয়ারি এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণার পর। তিনি ২১ সেপ্টেম্বর স্পষ্ট করে বলেন, কোনও ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না।

এদিকে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ভেতরে ভেতরে ইসরায়েলের চরম-ডানপন্থি মন্ত্রীরা নেতানিয়াহুকে পশ্চিম তীর সংযুক্ত করার দাবি তুলছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, এটি হবে ইসরায়েলবিরোধী পদক্ষেপের একমাত্র জবাব। তিনি পশ্চিম তীরে সার্বভৌমত্ব ঘোষণা করারও দাবি জানান।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X