কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বি-রাষ্ট্র সমাধানে বিশ্বনেতাদের সম্মেলনকে ‘সার্কাস’ বলছে ইসরায়েল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করতে নিউইয়র্কে সোমবার একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বসছেন বিশ্বনেতারা। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগানোর লক্ষ্য রয়েছে। তবে সম্মেলন শুরুর আগেই এর বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি ড্যানি ড্যানন এই সম্মেলনকে “একটি সার্কাস” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ধরনের বৈঠক চলমান সংকটের সমাধানে কোনো ভূমিকা রাখবে না, বরং সন্ত্রাসবাদের পক্ষেই পুরস্কার হিসেবে কাজ করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মেলনটি বয়কট করছে বলেও জানান তিনি।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের প্রতিক্রিয়ায় তারা অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের কথাও ভাবা হচ্ছে।

মার্কিন প্রশাসনও সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের মতে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মতো গুরুতর সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে আসা উচিত, একতরফাভাবে নয়।

এই সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি উপস্থিত থাকতে পারছেন না, কারণ যুক্তরাষ্ট্র তার ভিসা প্রত্যাখ্যান করেছে। তবে তিনি ভিডিওবার্তার মাধ্যমে অংশ নেবেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একইভাবে ভিডিওতে অংশ নিতে পারেন।

রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ধারণা করা হচ্ছে, সোমবারের সম্মেলনের আগে ফ্রান্সসহ আরও অন্তত ছয়টি দেশ একই স্বীকৃতি দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিগুলোকে ‘সন্ত্রাসবাদের বড় পুরস্কার’ বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না।

সূত্র : টাইমস অব ইসরায়েল, রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X