কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনকে স্বীকৃতি 

যুক্তরাজ্যসহ চার দেশের সিদ্ধান্তকে ‘সাহসী’ বলল ইরাক

ইরাকের পতাকা। ছবি : সংগৃহীত
ইরাকের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক। বাগদাদ একে ফিলিস্তিনি অধিকার রক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তগুলো দায়িত্বশীল ও প্রশংসনীয়। মন্ত্রণালয় আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা সবসময় সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে তারা অন্যান্য দেশকেও আন্তর্জাতিক প্রস্তাবের আলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে এ বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগির আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X