কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) সতর্ক করেছে, আবহাওয়া যদি দ্রুত উন্নতি না হয়, তাহলে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্ত এলাকায় বিপুল বর্ষণ ও ঝড় হচ্ছে। এ ছাড়া হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মাঝারি বর্ষণ ও কুয়াশার সঙ্গে ঝোড়ো আবহাওয়া চলছে।

এনসিএম জানিয়েছে, এই পরিস্থিতির মূল কারণ লোহিত সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। সাগর থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার, এবং ঝোড়ো অবস্থায় এটি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পারস্য উপসাগর থেকেও দক্ষিণাঞ্চলে ১০-৩৫ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে।

মরুভূমির দেশ সৌদি আরবে এমন ঝড়-বৃষ্টি বিরল হলেও, গত কয়েক বছরে কয়েকবার ভারী বর্ষণ হয়েছে। জনগণকে নিরাপদ জায়গায় থাকার এবং আবহাওয়া সতর্কবার্তা মানার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X