কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ বিমান দুর্ঘটনায় তদন্তে নেমেছে তুরস্ক ও লিবিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের রাজধানী আংকারার কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ আটজন নিহত হওয়ার ঘটনায় যৌথ তদন্ত জোরদার করেছে তুরস্ক ও লিবিয়া। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুই দেশের তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে। খবর আল জাজিরার।

লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মেজর জেনারেল মাহমুদ আশুরের নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধিদল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আংকারার প্রধান পাবলিক প্রসিকিউটরের দপ্তরে যান। এর আগে তারা মামলাটি দেখভাল করা তুর্কি কৌঁসুলিদের সঙ্গে বৈঠক করেন।

গত মঙ্গলবার আংকারা এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই লিবিয়াগামী একটি ব্যক্তিগত জেট বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। বিমানটিতে ছিলেন লিবিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। তুরস্কের যোগাযোগ প্রধান বুরহানেত্তিন দুরান জানান, উড্ডয়নের প্রায় ১৬ মিনিট পর বিমানটি জরুরি অবতরণের অনুরোধ করে।

এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে আবার আংকারার দিকে ঘুরিয়ে দেয়। তবে অবতরণের প্রস্তুতির সময় তিন মিনিট পর রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আংকারার হাইমানা জেলার কেসিক্কাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় তিনজন ক্রুসহ মোট আটজন নিহত হন।

ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জরুরি উদ্ধার অভিযান চালানো হয় এবং একাধিক সংস্থা তদন্তে যুক্ত হয়।

এদিকে নিহতদের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হওয়ায় জানাজা ও দাফনের সময়সূচি পিছিয়ে যেতে পারে। আল-হাদ্দাদের মরদেহ লিবিয়ায় ফেরত নেওয়ার প্রস্তুতি চললেও চূড়ান্ত সময় এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লিবিয়ার মিসরাতা থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, দুর্ঘটনার তীব্রতার কারণে মরদেহ উদ্ধারে সময় লাগছে এবং বিস্তীর্ণ এলাকায় দেহাংশ ছড়িয়ে পড়ায় শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।

লিবিয়ায় আল-হাদ্দাদকে পশ্চিমাঞ্চলের বিভক্ত সামরিক কাঠামোকে সংগঠিত করার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। তার মৃত্যু দেশটির সামরিক ও রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X