কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না : নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকার প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে এই অবস্থান পুনরায় স্পষ্ট করেন তিনি।

নেতানিয়াহুর দপ্তর জানায়, গাজায় পুনর্গঠন শুরু হওয়ার আগে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং পুরো এলাকা সামরিকভাবে নিষ্ক্রিয় করতে হবে। একই সঙ্গে ইসরায়েল ঘোষিত যুদ্ধের লক্ষ্য সম্পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও গাজায় ইসরায়েলি অভিযান চলেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব অভিযানে এখন পর্যন্ত ৫২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় মানবিক সহায়তা প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে প্রায় ২৪ লাখ মানুষ সেখানে চরম মানবিক সংকটে রয়েছে।

ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তেহরানকে বিশ্বাস করা যায় না, কারণ তারা অতীতেও চুক্তির শর্ত মানেনি। তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।

অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই হতে পারে। আলোচনার স্থান নির্ধারণে কথা চলছে এবং তুরস্ক ও ওমানসহ কয়েকটি দেশ বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X