কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র আল-আকসা মসজিদের ইমাম গ্রেপ্তার

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মসজিদটির চত্বরের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতর থেকে ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা শেখ আব্বাসিকে গ্রেপ্তার করেন। তবে তাকে গ্রেপ্তার করার কারণ কিংবা তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

তবে শেখ আব্বাসিকে গ্রেপ্তারের পরিস্থিতি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময় আল-আকসার ইমাম ও খতিবদের ওপর নানা বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি ও পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ চত্বরে প্রবেশের হার বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। জেরুজালেমের ওল্ড সিটি ও আল-আকসা চত্বরকে কেন্দ্র করে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় অধিকারকর্মীদের গ্রেপ্তার এবং এলাকাছাড়া করার খবরও পাওয়া যাচ্ছে।

এদিকে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। তাই রমজানের প্রথম তারাবি নামাজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আদায় করেছে এসব দেশের মানুষ। প্রথম তারাবি নামাজ পড়তে ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন হাজারো ফিলিস্তিনি।

তবে, নানা অজুহাতে বিধি-নিষেধ আরোপের পাশাপাশি তরুণ ফিলিস্তিনিদের আল-আকসা প্রাঙ্গণে ঢুকতে বাঁধা দেওয়া হয়। এছাড়া নামাজ আদায়ের সময় ইসরায়েলি পুলিশ পুরো মসজিদ ঘিরে রাখে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নামাজের সময় মসজিদের প্রার্থনালয় এবং খোলা প্রাঙ্গণগুলো পূর্ণ ছিল। আল-আকসা মসজিদের খতিব শেখ ইউসুফ আবু স্নেইনে নামাজ পড়ান। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ প্রার্থীদের মধ্যে উপস্থিত থেকে নিরাপত্তা তদারকি করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X