কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা লেবানন প্রতিরোধ যোদ্ধাদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

রোববার (১ মার্চ) ইরান কর্তৃক সর্বোচ্চ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পরে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম।

নাঈম কাসেম বলেন, ‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের দায়িত্ব শিগগিরই পালন করব।’ একই সঙ্গে তিনি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া এবং মার্কিন আগ্রাসনকে রুখে দেওয়ারও অঙ্গিকার ব্যক্ত করেন।

হিজবুল্লাহ প্রধানের এই বিবৃতির পর আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে যেকোন সময় ইরানের সমর্থনে এই যুদ্ধে শামিল হতে পারে হিজবুল্লাহ। তারা ইসরায়েলসহ মার্কিন যেকোন ঘাঁটিতে হামলা করতে পারে। এতে যুদ্ধের পরিধি লেবানন পর্যন্তও বিস্তৃত হতে পারে।

এদিকে, শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্ক করে বলেছেন, তার দেশ নতুন এই সংঘাতে জড়াতে চায় না। লেবাননের নিরাপত্তা রক্ষার স্বার্থে তারা যেকোন ষড়যন্ত্রকে প্রতিহত করব।

নওয়াফ তার এক্স একাউন্টের এক বার্তায় লেবাননবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই পরিস্থিতিতে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোন পদক্ষেপ নেওয়া যাবে না, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। একই সঙ্গে তার দেশে বিদেশী কোন খবরদারি মেনে নেবেন না বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : স্কাই নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X