কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:১০ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানি হামলার পর তেহরানকে কঠোর বার্তা দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ মার্চ) কাউন্সিলের জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ইতোমধ্যে জিসিসিভুক্ত বেশ কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ওমান এবং কাতার রয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। জিসিসি তেহরানকে সতর্ক করে দিচ্ছে যে, এর সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে।

এতে আরও বলা হয়, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে যুক্ত। যে কোনো একটি দেশের ওপর হামলা সংস্থার সব দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে। এ ছাড়া সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। সেজন্য ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’ এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি।

কালবেলা/এমএসকেএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X