কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে সংঘাতের ভিডিও ছড়ানোর অভিযোগে কয়েকজন গ্রেপ্তার

কুয়েতে সংঘাতের ভিডিও ছড়ানোর অভিযোগে কয়েকজন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
কুয়েতে সংঘাতের ভিডিও ছড়ানোর অভিযোগে কয়েকজন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে কুয়েতে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ দমন সংস্থা। খবর আরব টাইমসের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন চলমান ঘটনাস্থলের ভিডিও ধারণ করে তা অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়, আতঙ্ক ছড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভুল ধারণা তৈরি হয়।

এছাড়া বিবৃতিতে, ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতি প্রকাশ করে পোস্ট দেওয়ার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নজরদারি কার্যক্রম জোরদার করা হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আগেই সতর্ক করা হয়েছিল। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার যেকোনো চেষ্টা বরদাস্ত করা হবে না।

নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তথ্যের জন্য শুধু সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা করতে হবে এবং যাচাইবিহীন কোনো ভিডিও বা তথ্য শেয়ার করা যাবে না। একই সঙ্গে চলমান নিরাপত্তা অভিযান বা কর্তব্যরত নিরাপত্তা সদস্যদের ভিডিও ধারণ না করার আহ্বান জানানো হয়েছে। এমন কাজ করলে আইনগত শাস্তি হতে পারে এবং তা নিরাপত্তা কার্যক্রম ব্যাহত করতে পারে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X