কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া—এমন দাবি উঠেছে। এসব তথ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক ঘাঁটি সম্পর্কে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এপি ও ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে রাশিয়ার সহায়তা কতটা বিস্তৃত, তা এখনো স্পষ্ট নয়।

হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি অস্বীকার না করলেও বলেছে, এতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কোনো বড় পরিবর্তন হচ্ছে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, তারা সব ধরনের তথ্য নজরে রাখছেন এবং সামরিক পরিকল্পনায় তা বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের সম্পর্ক নতুন নয়। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোন ব্যবহার করছে রাশিয়া। সেই সহযোগিতার প্রতিদান হিসেবেই মস্কো তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে।

তাদের মতে, এই ধরনের সহযোগিতা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X