কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তেহরানে তেল ডিপোতে বিস্ফোরণে ‘রাত যেন দিনে পরিণত হয়েছিল’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে তেহরান ও কারাজ শহরের কয়েকটি তেল ডিপোতে বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের তীব্র আলোয় ‘রাত যেন দিনে পরিণত হয়েছিল।’ খবর বিবিসির

হামলার পর তেহরানের একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকান ও বাড়িঘরে আগুন লাগে। কারাজ শহরের এক বাসিন্দা বলেন, প্রথমে লাল রঙের আলো পুরো এলাকা আলোকিত করে দেয়, এরপর বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরেক বাসিন্দা বলেন, বিস্ফোরণের পর আকাশে বিশাল লাল ধোঁয়ার মেঘ দেখা যায় এবং পরে স্থানীয় একটি তেল ডিপোতে আগুন জ্বলতে দেখা যায়। অনেক জায়গায় কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে।

ইরান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার কারণে বাতাসে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এজন্য তেহরানের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হওয়ায় এই হামলা চালানো হয়েছে। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন বেসামরিক মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X