কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলার ভয়ে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে

ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানি হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছোটাছুটি করে দিন কাটছে ইসরায়েলিদের। আর এমন অবস্থায় ইহুদিবাদীদের মধ্যে মানসিক রোগের প্রাদুর্ভাব বাড়ছে বিপজ্জনক হারে। এমনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। ইরান ও হিজবুল্লাহর বিরামহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আতঙ্কে দিন-রাত এক চরম অনিশ্চয়তায় পার করছেন ইসরায়েলিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত ভূখণ্ডে এখন সাইরেনের শব্দ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখনই ইরান কিংবা লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বা চালকহীন ড্রোনের শঙ্কা দেখা দেয়, তখনই বাজতে শুরু করে বিপদ সংকেত। সাইরেন বাজলেই প্রাণ বাঁচাতে বাসিন্দাদের পাগলের মতো ছুটতে হয় সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে। কিছুক্ষণ পর বিপদ কেটে গেছে ঘোষণা এলে তারা আবার ঘরে ফেরে। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে এই ভীতিকর ঘটনার আবারও ঘটছে।

এই চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে যুক্ত হয়েছে প্রযুক্তিগত বিভ্রাটও। তাসনিম নিউজ জানিয়েছে, অনেক সময় কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন না এলেও শুধু শুধু সাইরেন বেজে উঠছে, যা ইসরায়েলিদের মনে মিথ্যা আতঙ্ক তৈরি করছে। আবার এর চেয়েও ভয়ংকর ঘটনা হলো, কখনো কখনো মিসাইল বা ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে এলেও কোনো সাইরেনই বাজছে না। এই বিশৃঙ্খল পরিস্থিতি সাধারণ মানুষের মনে এক ধরনের মৃত্যুভয় এবং মানসিক আঘাত সৃষ্টি করেছে।

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই সংঘাতকে অনেকেই রমজান যুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন। এই যুদ্ধের শুরু থেকেই অজানা আতঙ্ক, বিনিদ্র রজনী এবং অবিরাম ছুটোছুটির কারণে ইসরায়েলিদের মধ্যে মানসিক রোগের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম/এফএফ/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X