কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি ধাঁচের ড্রোন দিয়ে আরব দেশে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র : আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের আদলে তৈরি ড্রোন ব্যবহার করে বিভিন্ন আরব দেশে হামলা চালাচ্ছে।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব হামলার প্রকৃত লক্ষ্য ও উৎস খতিয়ে দেখতে তেহরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠন করতে প্রস্তুত।

আরাঘচি দাবি করেন, ইরানের হামলা কেবল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্য করে চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন হামলা বন্ধ করা এবং ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর এই যুদ্ধের অবসান নির্ভর করছে।

এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও পূর্বাঞ্চলে যে ড্রোন হামলা হয়েছে, তার উৎস ছিল সংযুক্ত আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সৌদি আরবের আরামকো স্থাপনা, ওমানের সালালাহ বন্দর এবং আজারবাইজানের নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার অভিযোগ অস্বীকার করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর থেকেই এ উত্তেজনা শুরু হয়। ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ আইআরজিসির কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর ইরান পাল্টা হামলা চালায়, যার প্রভাব ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X