কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে সংঘাত

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড ছাড়াতে পারে

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত। ছবি : সংগৃহীত

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ২০২৬ সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। সংস্থাটি বলছে, এতে নতুন করে ৪৫ মিলিয়নের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে।

বর্তমানে বিশ্বে প্রায় ৩১৮ মিলিয়ন মানুষ গুরুতর খাদ্য সংকটে রয়েছে। সংঘাত চলতে থাকলে এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময় যেমন খাদ্য সংকট দেখা দিয়েছিল, বর্তমান পরিস্থিতিও তেমন বড় ধাক্কা দিতে পারে। যদিও এই সংঘাত সরাসরি খাদ্য উৎপাদন অঞ্চলে নয়, তবুও জ্বালানির দাম বাড়লে পরিবহন, সার ও কৃষি খরচ বেড়ে যায়, ফলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়ে।

সংস্থার এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই সংঘাত চলতে থাকলে বিশ্বজুড়ে বড় প্রভাব পড়বে এবং যারা আগে থেকেই কষ্টে আছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পর্যাপ্ত মানবিক সহায়তা না থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

এদিকে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং লোহিত সাগরের পথে ঝুঁকি বাড়ায় জাহাজ চলাচলে সমস্যা তৈরি হয়েছে। এতে জ্বালানি, সার ও খাদ্যের দাম আরও বেড়েছে।

বিশেষ করে আফ্রিকার সাব-সাহারা অঞ্চল ও এশিয়ার কিছু অংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকায় খাদ্য সংকট ২১ শতাংশ, পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় ১৭ শতাংশ এবং এশিয়ার কিছু এলাকায় ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সুদান ও সোমালিয়ার মতো দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একই সঙ্গে তহবিল সংকটের কারণে অনেক জায়গায় খাদ্য সহায়তা কমিয়ে দিতে হয়েছে, যা ভবিষ্যতে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়াচ্ছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X