কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়েছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এই পথে জাহাজ চলাচল কমেছে প্রায় ৯৫ শতাংশ।

আগে যেখানে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করত, এখন তা নেমে এসেছে মাত্র ৫ থেকে ৬টিতে। চলতি মার্চে মোট ৯৯টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। কিন্তু যুদ্ধের কারণে জ্বালানি ও পণ্য সরবরাহ এখন ঝুঁকির মুখে পড়েছে।

বর্তমানে যেসব জাহাজ চলাচল করছে, তার অনেকগুলোই ইরান ও তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট। কিছু জাহাজ ঝুঁকি নিয়ে বিকল্প পথ ব্যবহার করছে, যাতে হামলা এড়ানো যায়।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়বে এবং পণ্যের মূল্যও বেড়ে যেতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X