কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে সংবেদনশীল সামরিক তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির সেমনান প্রদেশের শাহরুদ শহর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংবেদনশীল সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা সম্পর্কে তথ্য ও নথি সংগ্রহের চেষ্টা করছিলেন।

পুলিশের দাবি, এসব তথ্য “শত্রুপক্ষের কাছে পাঠানোর” পরিকল্পনাও ছিল তাদের।

অভিযানের সময় সন্দেহভাজনদের কাছ থেকে যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম ও কিছু নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া তাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন ইরানজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোর করা হয়েছে এবং গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু এরপরও দেশটির বিভিন্ন স্থানে গুপ্ত হামলার ঘটনা ঘটছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X