কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানের রাজধানী তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। সর্বশেষ তথ্যমতে, সাতটি স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

আলজাজিরার বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়।

কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় ৪৯টি হাতে তৈরি বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি হ্যান্ডগান, ৫০টি ম্যাগাজিন ক্লিপ এবং ১ হাজার ৫০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরান সরকারের পক্ষ থেকে দেশজুড়ে আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্নতা আজ বুধবার ২৬তম দিনে গড়িয়েছে। কোথাও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস পেলেই জব্দ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মালিককেও আইনের আওতায় আনার ঘটনা ঘটছে।

এদিকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, নিজেদের পরাজয়কে কোনোভাবেই চুক্তি হিসেবে তুলে ধরা উচিত নয়।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ইব্রাহিম দাবি করেন, যে সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গর্ব করত, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, বিশ্বের স্বঘোষিত পরাশক্তি যদি এই পরিস্থিতি থেকে বের হতে পারত, তবে এতক্ষণে বেরিয়ে যেত।

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার ৪৮ ঘণ্টার আলটিমেটাম থেকে সরে দাঁড়ান। এর আগে ইরান সতর্ক করেছিল, তাদের অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X