সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে চিনুক হেলিকপ্টারে হামলা

ক্ষতিগ্রস্ত সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার। ছবি: তাসনিম
ক্ষতিগ্রস্ত সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার। ছবি: তাসনিম

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে কুয়েতে চালানো এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

শুক্রবার চালানো ওই হামলার পর ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির একাধিক ছবি প্রকাশ করেছে তাসনিম। তাদের দাবি, এসব ছবির মাধ্যমে ঘটনার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

তবে হেলিকপ্টারটি সরাসরি ইরানের হামলায় নাকি ইরান-সমর্থিত কোনো সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে—এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

সংঘাত শুরুর পর থেকেই কুয়েতে অবস্থানরত মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাশাপাশি ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে।

এদিকে একই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান, পাঁচটি ড্রোন ও কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ঘটনাটিকে তারা মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য ‘কালো দিন’ বলে উল্লেখ করেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X