কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোনের জন্য ওত পেতে আছে ইরান

মার্কিন বি-৫২ স্ট্র্যাটোফোট্রেস যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
মার্কিন বি-৫২ স্ট্র্যাটোফোট্রেস যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

চলমান সংঘাতে শত্রুপক্ষের বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি জানিয়েছেন, এখন পর্যন্ত একাধিক আধুনিক যুদ্ধবিমান, ১৬০টিরও বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, ভূপাতিত ড্রোনগুলোর মধ্যে এমকিউ-৯, হার্মিস ও লুকাস মডেলও রয়েছে। এসব সাফল্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ও কৌশলগত দক্ষতার প্রমাণ বলে দাবি করেন তিনি।

এলহামির মতে, সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক শত্রুপক্ষের ‘প্রোপাগান্ডা’ ভেঙে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোনের জন্য ওত পেতে আছে।

তিনি আরও জানান, চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাগুলো ইরানের প্রযুক্তিগত সক্ষমতা ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই হামলায় দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১০

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১১

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১২

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৩

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৪

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৬

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৭

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৮

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৯

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২০
X