কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হামলা হলে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না : ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে শত্রু দেশের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তিনি যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিষেধাজ্ঞাকে অবৈধ ও সমুদ্র দস্যুতা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও সতর্ক করে বলেন, উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে বন্দর নিরাপত্তা সবার জন্য নিশ্চিত থাকবে, অথবা কারও জন্যই থাকবে না। অর্থাৎ, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

এর আগে একই দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ঘোষণা দেয়, ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগামী ও সেখান থেকে আসা সব ধরনের জাহাজ চলাচলে অবরোধ কার্যকর করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে এই পাল্টাপাল্টি হুমকি বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ, বিশ্বে মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X