কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

চীন সফরের আগেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে নির্ধারিত চীন সফরের আগেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

বুধবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে তিনি ইঙ্গিত দেন, পরবর্তী দফার আলোচনায় মার্কিন দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার অংশ নাও নিতে পারেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবার শুরু হতে পারে। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা ও পরিদর্শন ব্যবস্থাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষের খসড়া প্রস্তাব পর্যালোচনার কাজ এখনো চলছে এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিক জবাব এখনো পাঠানো হয়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। সম্ভাব্য ওই চুক্তির আওতায় যুদ্ধ বন্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি, অবরোধ শিথিল এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে ৩০ দিনের একটি কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে।

সূত্রগুলোর দাবি, চলমান সংঘাত শুরুর পর এই প্রথম দুই দেশ চুক্তির এত কাছাকাছি পৌঁছেছে।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১০

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১১

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১২

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৩

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৪

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৫

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৭

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৮

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৯

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

২০
X