কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

কূটনৈতিক সমাধানের সময়ই যুক্তরাষ্ট্র সামরিক দুঃসাহস দেখায় : ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বেপরোয়া সামরিক দুঃসাহস’ দেখানোর অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নেয়। তবে ইরান কখনোই চাপের কাছে মাথা নত করবে না।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের আগে ওমান উপসাগরে একাধিক ইরানি নৌযানে মার্কিন হামলার খবর প্রকাশিত হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলমান নৌ-অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করায় দুটি ইরানি পতাকাবাহী খালি তেলের ট্যাংকারকে তারা ‘নিষ্ক্রিয়’ করে দিয়েছে। তাদের দাবি, এ পর্যন্ত ৭০টির বেশি ট্যাংকারকে ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে বাধা দেওয়া হয়েছে।

অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, ওমান উপসাগরে বিশেষ অভিযান চালিয়ে তারা একটি ট্যাংকার জব্দ করেছে। ইরানের দাবি, দেশটির তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বাধা দেওয়ার চেষ্টা করছিল ওই জাহাজ।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে নৌযানটিতে ইরানি বাহিনীর অভিযানের দৃশ্যও দেখানো হয়েছে। আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, জাহাজটি বার্বাডোজে নিবন্ধিত।

এর আগের দিনও হরমুজ প্রণালিতে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে। মার্কিন বাহিনীর দাবি, ইরান তাদের জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান পাঠিয়েছিল। পাল্টা ইরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলের ট্যাংকার ও একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের হরমুজগান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় একটি কার্গো জাহাজে আগুন ধরে যায় এবং অন্তত ১০ নাবিক আহত হন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট নৌযান ধ্বংস করেছে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত কোনো চুক্তি না হলে ভবিষ্যতে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

১১

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

১২

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর 

১৩

শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত নয়: আবুল হায়াত

১৪

নেত্রকোনায় মৎস্য প্রতিমন্ত্রী / দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৬

শখের বাগানে আছে ৩৭ জাতের আম

১৭

বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

১৮

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

২০
X