কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি: কালবেলা
আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি: কালবেলা

বরিশালের মুলাদী উপজেলার মিলন হাওলাদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা বলেন, গত ৩০ মে ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে যান মিলন হাওলাদার। এ সময় পরিবারের কয়েকজন শিশুকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী লক্ষ্মীপুর গ্রামের আবু তাহের, রোমানসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে মিলনের বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন বক্তারা।

গুরুতর আহত অবস্থায় মিলনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জুন তিনি মারা যান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসায় ৩৫ লাখ টাকার বেশি ব্যয় করে পরিবারটি সর্বস্বান্ত হলেও এখন পর্যন্ত হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বলেও দাবি করেন তারা।

তারা অবিলম্বে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, মিলন হত্যার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X