কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির ঈদ কবে? বার্তা দিল মধ্যপ্রাচ্যের এক দেশ

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উদযাপন করা হচ্ছে। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উদযাপন করা হচ্ছে। ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে— এ নিয়ে আগাম বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব তুলে ধরে দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, আগামী ১৭ মে সন্ধ্যায় চাঁদ অনুসন্ধান করা হবে।

একই সঙ্গে জ্যোতির্বিজ্ঞানীদের গণনায় সম্ভাব্য ঈদের তারিখও সামনে এসেছে, যা নিয়ে মুসলিম বিশ্বে শুরু হয়েছে আলোচনা।

১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ আগামী রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল।

কাউন্সিল জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ও উন্নত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

চাঁদ পর্যবেক্ষণের জন্য নির্ধারিত বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

এর মধ্যে রয়েছে— আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আল খাতম জ্যোতির্বিজ্ঞান মানমন্দির, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের অংশীদারত্বে দুবাই স্কাই ভিউস অবজারভেটরি এবং শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় শারজাহ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির।

জিলহজ মাসের চাঁদ দেখা ইসলামী ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।

জিলহজ মাসের নবম দিন পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং ইসলামী মাসটির ১০ম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।

এর আগে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছিলেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে, আগামী ১৮ মে (সোমবার) ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, আরাফার দিবস হবে ২৬ মে (মঙ্গলবার) এবং পবিত্র ঈদুল আজহা ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১০

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১১

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১২

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৩

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৪

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৫

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৬

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৭

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৮

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৯

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

২০
X