কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন তদারকি ব্যবস্থা ও অনুমতি প্রক্রিয়া চালু করেছে ইরান। বুধবার দেশটির কর্তৃপক্ষ নতুন একটি নজরদারি অঞ্চলের সীমা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

ইরানের হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন তদারকি অঞ্চলটি ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ পর্যন্ত এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব জাহাজকে কৌশলগত এই জলপথ অতিক্রমের আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমতি নিতে হবে।

এর আগে রয়টার্স জানায়, হরমুজ প্রণালি ব্যবহার করতে ইচ্ছুক জাহাজগুলোর জন্য অতিরিক্ত শর্ত আরোপ করেছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর মধ্যে একটি সম্পৃক্ততা নথি জমা দিতে হবে। তাতে নিশ্চিত করতে হবে যে জাহাজটির যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন অনুমোদন প্রক্রিয়ায় জাহাজ চলাচলে এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে এবং কিছু ক্ষেত্রে ফি দেড় লাখ ডলারেরও বেশি হতে পারে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানের সহযোগিতায় কয়েকটি দেশের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।

তিনি বলেন, আমরা বহু দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি, যাতে তাদের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান এমন কোনো কর্মকাণ্ড মেনে নেবে না যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১১

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

১৩

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৪

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

১৬

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১৭

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৮

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১৯

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

২০
X