কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আগের থেকে শক্তিশালী হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা : আইএইএ প্রধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি স্বাক্ষরের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়।

গ্রোসি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে, সেটি হবে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কিছুটা কমে ৯১ দশমিক ৯৯ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X