কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হোয়াইট হাউস বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে জানায়, ভ্যান্স আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন না। খবর বিবিসির।

এর একদিন আগে ইরান ও যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করে নেয়।

চুক্তিতে লেবাননেও সংঘাত বন্ধের কথা বলা হলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে তাদের চারজন সেনা সদস্য নিহত হওয়ার কথাও জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহে স্বাক্ষরিত চুক্তির পরবর্তী ধাপ নিয়ে ‘আলোচনা’ করতে আলোচকরা বৈঠকে বসার কথা ছিল। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এ সংক্রান্ত পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তারা যত দ্রুত সম্ভব কারিগরি আলোচনা শুরু করার আশা প্রকাশ করেছে।

পরে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যে বুর্গেনস্টক পর্বত-রিসোর্টে অনুষ্ঠিতব্য আলোচনা স্থগিত করা হয়েছে। তবে তারা জানায়, ভবিষ্যৎ বৈঠকের প্রস্তুতি অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X