কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নস্যাৎ করতে ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে মধ্যপ্রাচ্যকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে দেওয়া যাবে না।

শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইসরায়েলি প্রশাসন কীভাবে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, তা তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘বর্তমান ইসরায়েলি সরকার যুদ্ধে আসক্ত। তাদের এই অঞ্চলে আবারও রক্তপাত ও অস্থিরতা ছড়াতে দেওয়া যাবে না।’

এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও জোর দেন। এর আগেও তিনি একাধিকবার অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি।

সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে সমঝোতার পরও দুই দেশ গত সপ্তাহে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

১০

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

১১

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১২

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১৩

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

১৫

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১৬

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১৭

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১৮

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

১৯

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

২০
X