কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল হওয়া প্রশ্নপত্র। ছবি: সংগৃহীত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল হওয়া প্রশ্নপত্র। ছবি: সংগৃহীত

‘যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তার পাখিদের কথোপকথন’ লিখতে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমন দশটি প্রশ্ন সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। পরীক্ষাটি হয় গত শুক্রবার (৩ জুলাই)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শনিবার। প্রশ্নপত্র দেখে নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা কালবেলা অনলাইনকে জানিয়েছেন, শিক্ষার্থীদের ‘গভীর অনুভবের প্রকাশ বুঝতে চাওয়ার’ এমন প্রশ্নপত্র তারা প্রতি বছরই করেন।

বিভাগটির অধ্যাপক ড. বরেন্দু মণ্ডল শনিবার (৪ জুলাই) বলেন, “এটি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা। যাদবপুরে একে বলা হয় ‘স্নাতক প্রবেশিকা পরীক্ষা’। এবার প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।”

দুই ঘণ্টার এই পরীক্ষার ‘নিবন্ধ রচনা’ অংশের ১০টি প্রশ্ন ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘ঝ’ নম্বরের প্রশ্নটি ছিল এমন—‘যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তার পাখিদের কথোপকথন।’ ‘ঞ’ নম্বরের প্রশ্ন: ‘ঈশ্বরকে যদি গুটি কয়েক প্রশ্ন করার সুযোগ পেতে…।’ আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে ‘চ’ নম্বরের প্রশ্ন ছিল, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: সুখের কথা, ভয়ের কথা।’ আর ‘গ’ নম্বরের প্রশ্নটি ছিল, ‘পথের পাঁচালীর দুর্গার সঙ্গে তোমার এক কাল্পনিক ট্রেন সফর।’

ড. বরেন্দু মণ্ডলের ভাষায়, ‘আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীরা যাতে তাদের মতো করে লিখতে পারে। সবাই যে প্রচুর বই পড়বেন, এমনটি নয়। কিন্তু সেই ছাত্র বা ছাত্রীর মধ্যে সৃজনশীল ভাবনা কতটুকু আছে, তিনি কোনো একটি বিষয় কেমন করে ভাবেন এবং সেই ভাবনাটা তার মাতৃভাষায় কীভাবে প্রকাশ করেন, সেই সক্ষমতা দেখা আমাদের বড় দায়িত্ব বলে মনে করি।’

প্রশ্নগুলো তৈরি হয়েছে বিভাগের সব শিক্ষকের সমন্বয়ে। সবাই নিজেদের মতো করে কয়েকটি প্রশ্ন তৈরি করেন। সেখান থেকে নির্বাচিত প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় দেওয়া হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয় মনে করে, যে শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে এসেছেন, তাকে নম্বর দিয়ে আলাদাভাবে বিবেচনার কিছু নেই। ক্লাসের পরীক্ষায় তিনি যে নম্বর পেয়েছেন, সেটা তো এরই মধ্যে পরীক্ষিত। অর্থাৎ, উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা খুবই মেধাবী, তারাই তো এখানে আবেদন করেন। তাদের মধ্যে যাদের লেখার নিজস্ব ক্ষমতা আছে, ভাবনার ক্ষমতা আছে, আমরা চেষ্টা করি তাদের বেছে নিতে।

ড. মণ্ডল বলেন, ‘প্রশ্নগুলোর উত্তর যে বইতে লেখা আছে, এমন নয়। আমরা চাই, শিক্ষার্থী নিজের ভাষায় তার মনের কথা বলুক। কতটা সে দেখাতে পারবে, সেটাই আমাদের কাছে বিচার্য।

হয়তো কোনো শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানেন না। হয়তো কোনো শিক্ষার্থী মফস্বল থেকে এসেছেন। হয়তো তিনি অপু-দুর্গার সঙ্গে একটি কাল্পনিক ট্রেনে ভ্রমণ করতে চান। তিনি হয়তো দেখেছেন, তার বাড়ির সামনে একটি বিস্তীর্ণ ধানক্ষেত। বড় রাস্তা হওয়ার জন্য ধানক্ষেতটি হয়তো নষ্ট হয়ে গেল। সেখানে হাজার হাজার পাখি বিপন্ন হয়ে পড়ল। সেই বিপন্ন পাখিদের সঙ্গে তার নিজস্ব কথোপকথন, এই জায়গাটা তিনি কীভাবে ভাবছেন, পরিবেশের সঙ্গে তার সম্পর্ক কতটা নিবিড়, সেটাই আসলে আমরা বুঝতে চাই।’

সবশেষে তিনি বলেন, ‘একজন ছাত্রছাত্রীর মধ্যে যে গভীর অনুভব লুকিয়ে থাকে, আমরা সেই অনুভবের প্রকাশটাকেই বুঝতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই আলাল দুলালের যুদ্ধ!

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষার হলে বৈশাখী

রাত নামলেই পাহাড় থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে এলাকাবাসী

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি: দাবি ট্রাম্পের

পেঁয়াজের দামে ধস, কৃষকদের পক্ষে সরকারের দ্বারস্থ সালথার ইউএনও

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ফল উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

১০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

১১

পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

১২

অতি বিপজ্জনক রূপ ধারণ করে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

১৩

বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

১৪

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারি মালিককে জরিমানা

১৫

বাজার মনিটরিং কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

১৬

পাঁচ মাস পর সাগরপথে ইরানের সঙ্গে কাতারের বাণিজ্য শুরু

১৭

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

২০
X