কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি দেখে নিজের আগের ধারণা ভুল ছিল বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।’

গত শুক্রবার (৩ জুলাই) থেকে ইরানে শুরু হয় সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। এতে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিপুলসংখ্যক মানুষ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার চার মাস পর এ রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির দাফন অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতি তাকে বিস্মিত করেছে। তিনি স্বীকার করেন, ইরানের জনগণের মনোভাব সম্পর্কে তার আগের ধারণা ভুল ছিল।

তবে একই সাক্ষাৎকারে ট্রাম্প আক্রমণাত্মক মন্তব্যও করেন। তিনি দাবি করেন, খামেনির দাফনে অংশ নেওয়া সবাইকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। কিন্তু এমন পদক্ষেপ নিলে ভবিষ্যতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না বলেই তিনি তা করছেন না বলে মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। পাশাপাশি তিনি বলেন, খামেনির দাফন ও শোকানুষ্ঠান সম্পন্ন করার জন্য ইরানকে ‘এক সপ্তাহ সময়’ দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় ৩ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপনের উদ্বোধন অনুষ্ঠানে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণেও ট্রাম্প একই দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা ভালো মানুষ বলেই তাদের জানাজার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১০

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১১

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১২

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৩

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৪

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৫

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৬

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৭

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৮

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৯

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

২০
X