কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

আলি খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে লাখো ইরানির সমাগম। ছবি: সংগৃহীত
আলি খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে লাখো ইরানির সমাগম। ছবি: সংগৃহীত

ইরানের কোমে জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ বহনকারী কফিন নাজাফে স্থানান্তর করা হবে।

সোমবার (৬ জুলাই) দেশটির মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আগামীকাল নাজাফ সফরে যাবেন। এ সময় ইরাকে অনুষ্ঠিতব্য জানাজাতেও অংশ নেবেন।

বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলি খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এরপর আগামী বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ এই নেতার মরদেহ।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সবসময় শিখিয়েছেন, দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ ও তাদের ঐক্য। জনগণের প্রতি আন্তরিক সেবা ও জাতীয় ঐক্যের মাধ্যমে সে পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আমাদের শিখিয়েছেন, ইরানের সবচেয়ে বড় সম্পদ তার জনগণ এবং তাদের ঐক্য।

তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, পারস্পরিক সহমর্মিত এবং জনগণের আন্তরিক সেবার মাধ্যমে ইরানের মর্যাদা ও গৌরবের পথ অব্যাহত থাকবে।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১০

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১১

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১২

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৩

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

১৫

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১৬

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১৭

তাঁতী দলের নেতা বহিষ্কার

১৮

বাংলাদেশের বাউল ঐতিহ্য তুলে ধরতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উৎসব

১৯

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা

২০
X