কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার খনিতে দুর্ঘটনায় নিহত ১১

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে খনি কর্তৃপক্ষ।

ইমপালা প্লাটিনামের প্রধান নির্বাহী নিক মুলার একে খনির ইতিহাসের অন্ধকারতম দিন হিসেবে চিহ্নিত করেছেন।

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের উপরে তোলা এবং নিচে নামানোর জন্য যে লিফটি ব্যবহার করা হয় সেটি পড়ে গিয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইমপালা প্লাটিনাম। মুলার আরও বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহায়তা করা হবে। এমন ভয়াবহ দুঃসময় আমরা তাদের পাশে থাকতে চাই।

দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার খনিগুলোতে শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সোমবার রাসটেনবার্গে এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি জোহানেসবার্গের উত্তর-পশ্চিমে অবস্থিত। চলতি বছরে দক্ষিণ আফ্রিকার খনিতে বিভিন্ন দুর্ঘটনায় ৫৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X