কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ভিক্ষা করলেই ১৫ কোটি টাকা জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র রমজান দুয়ারে কড়া নাড়ছে। ইতিমধ্যে বিশ্বের সব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রমজান নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ব্যতিক্রম নয় মধ্যপ্রচ্যের মুসলিমপ্রধান দেশ সংযুক্ত আরব আমিরাতও। দেশটিতে অন্যান্য প্রস্তুতির সঙ্গে রমজানে ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করতে পাঁচ লাখ দিরহাম (প্রায় ১৫ কোটি টাকা) পর্যন্ত জরিমানা এবং জেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে দুবাই কর্তৃপক্ষ একটি সতর্কতা জারি করেছে। আগামী ১৩ এপ্রিল থেকে ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযানে নামবে পুলিশ। এ সময় কাউকে এই কাজে পেলে কমপক্ষে ৫ হাজার দিরহাম জরিমানা এবং তিন মাস পর্যন্ত জেল হতে পারে।

অন্যদিকে যারা ভিক্ষাবৃত্তির কার্যক্রম সংগঠিত করে এবং বিদেশ থেকে মানুষ এনে এই কাজ করায় তাদের কমপক্ষে ছয় মাসের কম কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানা হবে।

এ ছাড়া আমিরাতে সামাজিক মাধ্যম ব্যবহার করেও অনেকে ভিক্ষাবৃত্তি করেন। তাদেরও কঠোরভাবে দমনের কথা বলা হয়েছে। দেশটির তথ্য প্রযুক্তি অপরাধ আইন ২০১২ অনুযায়ী, অনুমোদিত লাইসেন্স ছাড়া কেউ অর্থ সংগ্রহ করলে তার আড়াই লাখ থেকে ৫ লাখ দিরহাম জরিমানা হবে।

দুবাই পুলিশের কর্মকর্তা কর্নেল সাইদ আল কেমজি বলেছেন, পবিত্র রমজান মাসে ভিক্ষুকরা মানুষের সহানুভূতি ও উদারতাকে পুঁজি করে এবং এটাকে কাজে লাগায়। এই বিষয়টি নেতিবাচক আচরণ হিসেবে বিবেচনা করা হয়, যা সমাজের নিরাপত্তা ও কল্যাণের জন্য হুমকি সৃষ্টি করে। আমরা ভিক্ষাবৃত্তি প্রথা বন্ধ করার যথাসাধ্য চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X