স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

আরব আমিরাতে হবে ভারতের ম্যাচ

আরব আমিরাতের দুবাইয়ে হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। ছবি : সংগৃহীত
আরব আমিরাতের দুবাইয়ে হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের ম্যাচগুলোর নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হবে তাদের পছন্দ।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান শেখ মুবারক আল নাহিয়ানের মধ্যে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের সাঙ্গারে অনুষ্ঠিত হয়। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন আল নাহিয়ান।

চুক্তি অনুযায়ী, প্রায় নিশ্চিত যে, দুবাইতে আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আরব আমিরাতের আরও দুটি আন্তর্জাতিক ভেন্যু আবুধাবি এবং শারজাহ থাকলেও, স্টেডিয়ামের বড় আকারের কারণে দুবাইকেই বেছে নেওয়া হয়েছে।

পিসিবির একজন মুখপাত্র জানান, ‘পিসিবি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইউএই-কে চূড়ান্ত করেছে এবং এই সিদ্ধান্তের বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মোহসিন নকভি এবং শেখ আল নাহিয়ানের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।’

আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিরপেক্ষ ভেন্যু নির্ধারণের ক্ষেত্রে আয়োজক বোর্ডের মতামতকে গুরুত্ব দেয় আইসিসি। শ্রীলঙ্কা ভেন্যু হিসেবে একটি বিকল্প ছিল, তবে শেষ পর্যন্ত পিসিবি ইউএই-কে বেছে নিয়েছে।

এর আগে, গত ১৯ ডিসেম্বর, আইসিসি ঘোষণা করেছিল যে, ২০২৪-২০২৭ চক্রের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছিল, ‘আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (পাকিস্তান), আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ (ভারত) এবং আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৬ (ভারত ও শ্রীলঙ্কা)-এর ম্যাচগুলো আয়োজক বোর্ডের প্রস্তাবিত নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।’

ভারতের পাকিস্তান সফর না করার সিদ্ধান্তের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা চলছিল, তা অবশেষে নিরসন হলো। আট দলের এই প্রতিযোগিতা ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি সোমবার আইসিসি ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X