বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পোস্টার। ছবি - সংগৃহীত
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পোস্টার। ছবি - সংগৃহীত

ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। আর সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়ছে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খুনসুটি, তর্ক-বিতর্ক আর হাস্যরসের রঙে রাঙানো বিশেষ এক পর্ব নিয়ে হাজির হচ্ছে ধারাবাহিকটির পঞ্চম সিজনের ১৩তম এপিসোড। ফুটবল জ্বরের এই ব্যতিক্রমী আয়োজনের কথা নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’-এর ১৩তম পর্বে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের সমর্থকদের উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব তুলে ধরা হবে। পোস্টে তিনি লিখেছেন, “আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।” নতুন পর্বকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ চমকের ঘোষণাও দিয়েছেন এই নির্মাতা।

তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আগাম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে নতুন পর্বটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X