কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

উত্তাল সাগরে ডুবতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীকে বোটে তোলা হচ্ছে। ছবি : সংগৃহীত
উত্তাল সাগরে ডুবতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীকে বোটে তোলা হচ্ছে। ছবি : সংগৃহীত

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভাতে সংস্থাটির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইওএমের হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোইতা বলেন, আগের বছরগুলোর তুলনায় ২০২৫ সালে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির হার বেশি ছিল। বিশেষ করে শত শত রোহিঙ্গা ও আফগান অভিবাসনপ্রত্যাশী এ সময় নিহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিকভাবে অভিবাসনের চাপ কমেছে এমন ধারণা তৈরি হলেও বাস্তবে তা নয়। বরং সংঘাত, জলবায়ু পরিবর্তনের প্রভাব, শ্রমবাজারের চাহিদা এবং বিভিন্ন দেশের নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে রুট পরিবর্তনের প্রবণতা বাড়ছে।

মারিয়া মোইতা আরও বলেন, গত কয়েক বছরে ব্যবহৃত প্রচলিত রুটগুলোতে যাতায়াত কমে এসেছে। অনেক অভিবাসনপ্রত্যাশী এখন বিকল্প পথ বেছে নিচ্ছেন, যা তুলনামূলকভাবে দীর্ঘ এবং বেশি ঝুঁকিপূর্ণ।

তবে আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অনিরাপদ পথে যাত্রাকালে মৃত্যুর সংখ্যা আগের বছর ২০২৪ সালের তুলনায় কিছুটা কম। ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৯ হাজার ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছিলেন।

এর পরও মারিয়া মোইতা সতর্ক করে বলেন, এই পরিসংখ্যান দেখে মৃত্যুহার কমেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

তিনি জানান, ২০২৫ সালে প্রায় ১ হাজার ৫০০ মানুষ সমুদ্রে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো দেশের সরকার বা স্বীকৃত আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য না থাকায় তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X