শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যামব্রিজের গণিত পরীক্ষার প্রশ্নফাঁস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশসহ কয়েকটি দেশে অনুষ্ঠিত এএস লেভেল গণিতের পেপার-১২ পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। ২৯ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষা এ লেভেল শিক্ষাব্যবস্থার অংশ ছিল।

গতকাল শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে ক্যামব্রিজ কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক জোন-৩ ও জোন-৪ এ অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সময়ের আগেই ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম অন্তর্ভুক্ত রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বিবৃতিতে বলা হয়, প্রশ্নফাঁসের পরিমাণ এতটাই ব্যাপক ছিল যে ওই পরীক্ষার ফলাফল দিয়ে চূড়ান্ত মূল্যায়নের করা সম্ভব নয়। তাই সব শিক্ষার্থীকে আবারও পরীক্ষায় অংশ নিতে হবে।

ক্যামব্রিজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থী আগামী ৯ জুন বিকল্প পরীক্ষায় অংশ নেবে। এ জন্য শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।

সংস্থাটি বলেছে, মূল্যায়ন প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় রাখা এবং ফলাফলের ওপর আস্থা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ১১ আগস্ট ফল প্রকাশের নির্ধারিত তারিখ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

পরীক্ষা পুনরায় আয়োজনের বিস্তারিত নির্দেশনা আগামী ১৫ মে’র মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠানো হবে বলে জানিয়েছে ক্যামব্রিজ।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X