কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:০৮ এএম
আপডেট : ১১ মে ২০২৬, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ
 গবেষণা

আলু বদলে দিল আন্দিজদের জিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্দিজ অঞ্চলের মানুষের খাবার তালিকার মূলে ছিল আলু। তাদের আলুনির্ভর খাদ্যাভ্যাস গড়ে উঠেছিল। এই হাজার বছরের খাদ্যাভ্যাসে তাদের ঘটেছিল জিনগত পরিবর্তনও। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণায় বলা হচ্ছে, আলু হজমে সহায়তাকারী এএমওয়াই১ জিনটি পেরুর আদিবাসীদের দেহে বিশ্বের অন্য যে কোনো জনগোষ্ঠীর চেয়ে বেশি পরিমাণে রয়েছে, যার থেকে ইঙ্গিত মেলে, মানুষের খাদ্যাভ্যাস ও সংস্কৃতি কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে দেহে ডিএনএ বা জীববিজ্ঞানকেও বদলে দিতে পারে।

রয়টার্স লিখেছে, আন্দিজ অঞ্চলের আদিবাসীরা আজ থেকে ছয় কিংবা ১০ হাজার বছর আগে আলু চাষ শুরু করেছিল। স্টার্চ, ভিটামিন, খনিজ ও আঁশজাতীয় আলু দ্রুতই তাদের প্রধান খাদ্যে পরিণত হয়। এ খাদ্যাভ্যাসের সঙ্গে খাপ খাইয়ে নিতে ওই অঞ্চলের মানুষের মধ্যে এমন কিছু জিনগত পরিবর্তন বা অভিযোজন ঘটেছিল, যা আজও পেরুতে বাস করা তাদের বংশধরদের মধ্যে স্পষ্ট দেখা যায়।

নতুন এক গবেষণায় উঠে এসেছে, একসময়ের বিশাল ইনকা সাম্রাজ্যের কেচুয়া ভাষাভাষী বংশধরদের শরীরে এএমওয়াই১ জিনের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। জিনটি স্টার্চ বা শ্বেতসার হজমে সাহায্য করে, যা আলুনির্ভর খাদ্যাভ্যাসে অভ্যস্ত মানুষের জন্য উপকারী।

এ অঞ্চলের মানুষের দেহে গড়ে ১০টি করে এএমওয়াই১ জিন থাকে, যা বিশ্বের অধিকাংশ মানুষের তুলনায় দুই থেকে চারটি বেশি। গোটা বিশ্বের আর কোনো জনগোষ্ঠীর মধ্যেই এ জিনের এত বেশি উপস্থিতির প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।

গবেষণায় ইঙ্গিত মিলেছে, মানুষের মধ্যে এ জিনগত পরিবর্তনের সূচনা ঠিক সে সময়েই হয়েছিল, যখন তারা আলু চাষ ও খাওয়ার অভ্যাস শুরু করেছিল।

এ গবেষণার অন্যতম প্রধান লেখক ও ইউনিভার্সিটি অব বাফেলোর বিবর্তনীয় ও নৃ-তাত্ত্বিক জেনেটিক্স বিশেষজ্ঞ ওমের গোকচুমেন বলেছেন, আমাদের এ গবেষণা সংস্কৃতির মাধ্যমে জীবতত্ত্ব বা জীববিজ্ঞান পরিবর্তনের এক চমৎকার উদাহরণ।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস বা ইউসিএলএর নৃ-বিজ্ঞানী, জেনেটিক্স বিশেষজ্ঞ ও এ গবেষণার অপর প্রধান লেখক অ্যাবিগেল বিহাম বলেছেন, গবেষণায় মানুষের বিবর্তনের ইতিহাসে খাবারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব উঠে এসেছে। দেহে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া, স্বাস্থ্য ও কোনো কিছু পোষ মানানো বা চাষের ঘটনা কীভাবে মানুষের জীববিজ্ঞানের ওপর প্রভাব ফেলে, তা নজরে এসেছে এ গবেষণায়।

আণবিক স্তরে এএমওয়াই১ জিনটি অ্যামাইলেজ নামের এনজাইম বা পাচক রস নিয়ন্ত্রণ করে। এনজাইমটি মানবদেহের লালারসে থাকে। কোনো ব্যক্তি শ্বেতসার বা স্টার্চওয়ালা খাবার (যেমন আলু) খেলে এনজাইমটি মুখেই সেই স্টার্চ ভেঙে ফেলতে শুরু করে। কোনো ব্যক্তির দেহে এ জিনের সংখ্যা যত বেশি থাকে, তার দেহে এ এনজাইমটিও তত বেশি পরিমাণে তৈরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১০

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১১

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৩

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৪

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৬

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৭

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৮

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৯

হুহু করে কমছে তেলের দাম

২০
X