কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনাই ইতিহাসে স্থান পায় না।

ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ সোমবার, ১১ মে ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৩৩০ - কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।

৯১২ - আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন। ১৭৪৫ - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়। ১৮৫৭ - সিপাহি বিদ্রোহ : সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়। ১৮৬৭ - লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে। ১৯৩৫ - জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। ১৯৪০ - জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ব্রিটিশ ও ফরাসি সেনাদের যৌথবাহিনী বেলজিয়ামে প্রবেশ করে। ১৯৪৯ - ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়। ১৯৭২ - কোলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো। ১৯৮৫ - কুরআন দিবস : কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে আটজন নিহত। ১৯৯৪ - ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইসরায়েলি দখলদারির অবসান ঘটে। ১৯৯৭ - দাবা খেলুড়ে কম্পিউটার ডিপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে। ১৯৯৮ - ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের পোখরানে ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়। ২০১৮ - বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে। ২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে। তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি।

জন্ম

১৮৫৪ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৮৯০ - বসন্তকুমার চট্টোপাধ্যায়, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অডিটর জেনারেল। ১৮৯২ - মার্গারেট রাদারফোর্ড, ইংরেজ অভিনেত্রী। ১৯০৪ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর। ১৯১২ - সাদত হাসান মান্টো, ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি লেখক এবং চিত্রনাট্যকার। ১৯১৬ - কামিলো হোসে সেলা, এস্‌পানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক, নোবেল বিজয়ী। ১৯১৬ - বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার। ১৯১৮ - রিচার্ড ফাইনম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী। ১৯২১ - অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা। ১৯২৪ - অ্যান্টনি হিউইশ, ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী, নোবেল বিজয়ী। ১৯৩০ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। ১৯৪১ - ইয়ান রেডপাথ, অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৪৪ - জন বেনো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ১৯৬৭ - সু গার্ডনার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। ১৯৭৩ - জেমস হ্যাভেন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক। ১৯৭৭ - ববি রুড, কানাডিয়ান পেশাদার কুস্তিগির। ১৯৭৮ - লিতিসিয়া কাস্তা, ফরাসি মডেল এবং অভিনেত্রী। ১৯৮৪ - আন্দ্রেস ইনিয়েস্তা, স্পেনীয় ফুটবলার। ১৯৮৬ - আবু দিয়াবি, ফরাসি ফুটবলার। ১৯৯২ - থিবো কোর্তোয়া, বেলজিয়ামের ফুটবলার। ১৯৯২ - পাবলো সারাবিয়া, স্প্যানিশ ফুটবলার। ১৯৯৯ - কেইটলিন দিয়াস, মার্কিন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী।

মৃত্যু

১৯১৫ - ভাই বালমুকুন্দ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। ১৯১৫ - বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। ১৯১৬ - কার্ল শোয়ার্জশিল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। ১৯২৭ - হুয়ান গ্রিস, স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯৫৫ - গিলবার্ট জেসপ, ইংলিশ ক্রিকেটার। ১৯৫৯ - বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়। ১৯৬৩ - হারবার্ট এস. গ্যাসার, মার্কিন শরীরতত্ত্ববিদ। ১৯৬৫ - মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক। ১৯৮১ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার। ১৯৮৩ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নিম্বার্ক সম্প্রদায়ের যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু ধনঞ্জয়দাস কাঠিয়াবাবা। ১৯৮৫ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্ম প্রচারক। ১৯৮৮ - কিম ফিলবি, ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা এবং সোভিয়েত ইউনিয়ন এর জন্য ডাবল এজেন্ট। ১৯৯৯ - একবাল আহমাদ, পাকিস্তানি লেখক, সাংবাদিক, ও যুদ্ধবিরোধী কর্মী। ২০০১ - ডগলাস অ্যাডামস, ইংরেজ লেখক, চিত্রনাট্যকার, প্রবন্ধকার, কৌতুকপূর্ণ কাহিনি-রচয়িতা, ব্যঙ্গরচয়িতা এবং নাট্যকার। ২০০৩ - আর্নি তোশ্যাক, অস্ট্রেলীয় ক্রিকেটার। ২০০৪ - আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ২০১৬ - টনি কোজিয়ার, বার্বাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার। ২০২১ - ঈশা মহম্মদ, খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রকর ও শিল্পী।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১০

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১১

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১২

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৩

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৪

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৬

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৭

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১৮

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

২০
X