কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই দেশ যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে রাজি হয়েছে। আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল যুদ্ধবিরতির শর্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক করবে। ততদিন পর্যন্ত কোনো ধরনের সংঘাত এড়াতে দুই সরকার সতর্ক থাকবে বলেও জানানো হয়েছে।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। এর মূল কারণ পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সংগঠন, যাকে আফগান তালেবান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। যদিও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।

৯ অক্টোবর কাবুলে টিটিপি নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। এর জবাবে ১১ অক্টোবর সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে হামলা চালায় আফগান সেনারা। পাল্টা জবাব দেয় পাকিস্তানও।

প্রায় এক সপ্তাহের সংঘাতের পর ১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর দোহা ও ইস্তাম্বুলে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকে কাতার ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নেয়। কয়েক দফা উত্তেজনার পর অবশেষে ৩০ অক্টোবর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সূত্র : জিও নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X