কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

শুক্রবার জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

রেসকিউ কর্মকর্তা মোহাম্মদ আমির জানান, আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ ও প্রকৃতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও ইসলামাবাদে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সে সময় জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হন। সাম্প্রতিক এ বিস্ফোরণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X