কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

নর্দমায় পড়ে আহত ইমরান খানের বোন

নুরিনকে উদ্ধার করেন আশপাশের মানুষ। ছবি : সংগৃহীত
নুরিনকে উদ্ধার করেন আশপাশের মানুষ। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন নুরিন মঙ্গলবার রাওয়ালপিন্ডির দাহগাল নাকা এলাকায় নির্মাণাধীন পয়ঃনিষ্কাশন লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।

জানা গেছে, খোঁড়াখুঁড়ির জায়গা পার হতে গিয়ে তিনি পা পিছলে খননের ভেতরে পড়ে যান। এতে তার হাত, পা ও নাকে আঘাত লাগে। উদ্ধারকর্মী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তার সঙ্গে থাকা আরেক নারীও পড়ে গিয়ে আহত হন। খবর জিওটিভি নিউজের।

নুরিন তার অন্যান্য বোন ও কয়েকজন নারীসহ আদিয়ালা কারাগারে আটক ইমরান খানের সঙ্গে দেখা করতে দাহগাল নাকায় যান। পুলিশ তাদের গাড়ি চেকপোস্টে থামিয়ে দিলে তারা হেঁটে নির্মাণস্থল পার হওয়ার চেষ্টা করেন। সেসময়ই এই দুর্ঘটনা ঘটে।

ইমরান খানের পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে সাক্ষাতের দাবি জানানো হচ্ছে, বিশেষ করে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সরকার ও বিরোধী জোটের মধ্যে বিতর্কের পরিপ্রেক্ষিতে এ দাবি জোরাল হচ্ছে।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামের একটি গুরুতর চোখের রোগে আক্রান্ত। এ রোগ সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ও হৃদরোগের মতো হৃদ্‌রোগজনিত ঝুঁকির সঙ্গে রোগটি সম্পর্কিত।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X