কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের সঙ্গে সংঘাত

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কি নিহত?

আখুন্দজাদা। ছবি : সংগৃহীত
আখুন্দজাদা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। দাবি করা হচ্ছে, পাকিস্তানের হামলায় তিনি নিহত হন।

শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে ওসিন্ট ইউরোপ। এতে বলা হয়, পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।

এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বিদেশি কিছু সংবাদমাধ্যমও। তবে এখনো তথ্যটি সরকারিভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দাবি অনুযায়ী, আফগানিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন গাজাব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তাকে লক্ষ্য করেই হামলাটি হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, মস্কো আফগানিস্তান ও পাকিস্তানকে অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে।

রাতভর উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানের বড় শহরগুলোর ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে পাকিস্তানি ও তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, সীমান্তবর্তী বিভিন্ন সেক্টরে তালেবান চৌকি, সদর দপ্তর ও গোলাবারুদের ডিপোতে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: পাকিস্তান-আফগানিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X