কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-আফগানিস্তানকে যুক্তরাজ্যের কড়া বার্তা

আফগানিস্তান, পাকিস্তান ও যুক্তরাজ্যের পতাকা। ছবি: সংগৃহীত
আফগানিস্তান, পাকিস্তান ও যুক্তরাজ্যের পতাকা। ছবি: সংগৃহীত

আফগানিস্তান–পাকিস্তান উত্তেজনা কমাতে ‘তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি দুই দেশের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক বিবৃতিতে বলেন, দুই দেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আমরা উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে, বেসামরিক নাগরিকদের আরও ক্ষতি এড়াতে এবং মধ্যস্থতাপূর্ণ সংলাপে পুনরায় যুক্ত হতে আহ্বান জানাচ্ছি।

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, আফগানরা তাদের প্রিয় মাতৃভূমি ঐক্যবদ্ধভাবে রক্ষা করবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কারজাই আজ এক বিবৃতিতে বলেন, আফগানরা সব পরিস্থিতিতে পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমি রক্ষা করবে এবং আগ্রাসনের জবাব সাহসের সঙ্গে দেবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি আরও লেখেন, পাকিস্তানকে নিজেদের নীতি পরিবর্তন করে সুপ্রতিবেশী সম্পর্ক, পারস্পরিক সম্মান ও সভ্য কূটনৈতিক সম্পর্কের পথ বেছে নিতে হবে।

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, মস্কো আফগানিস্তান ও পাকিস্তানকে অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে।

রাতভর উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানের বড় শহরগুলোর ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে পাকিস্তানি ও তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, সীমান্তবর্তী বিভিন্ন সেক্টরে তালেবান চৌকি, সদর দপ্তর ও গোলাবারুদের ডিপোতে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: পাকিস্তান-আফগানিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X