কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে পাকিস্তানকে বড় সুযোগ দিল ইরান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় দেশটি ভূমিকা রাখছে। এরই মধ্যে ইরান থেকে সুখবর পেয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের ২০টি জাহাজকে পার হতে দিতে সম্মত হয়েছে ইরান।

রোববার (২৯ মার্চ) এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেছেন, ওই জাহাজগুলোর মধ্যে ইরান প্রতিদিন পাকিস্তানের দুটি জাহাজকে হরমুজ দিয়ে যাওয়ার সুযোগ দেবে। ইরানের এই পদক্ষেপটি ইতিবাচক ও গঠনমূলক, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

এদিকে ওমান উপকূলে মার্কিন সামরিক জাহাজে হামলা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এ হামলার দাবি করেছে। শনিবার (২৮ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, ওমানের পোর্ট অব সালালাহ বন্দর থেকে ‘যথেষ্ট দূরত্বে’ অবস্থান করা একটি মার্কিন জাহাজকে টার্গেট করা হয়।

আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আমরা আগেই ঘোষণা করেছি, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইরান সম্মান করে। তবে মার্কিন ও ইসরায়েলিদের কোনো ছাড় নয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X