কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বাস ভাড়া ফ্রি ঘোষণা

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান। বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে সরকারকে। এতে জনমনে অস্থিরতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। এ অর্থ সরকার ভর্তুকি দিবে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে।

প্রসঙ্গত, ডিজেল-পেট্রোলের নতুন দাম নির্ধারণ করেছে পাকিস্তান। দেশটিতে পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ৪৩ শতাংশ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক।

শুক্রবার (০৩ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকার জানিয়েছে, পেট্রোলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৪৫৮ দশমিক ৪০ পাকিস্তানি রুপি নির্ধারণ করা হয়েছে। একইভাবে ডিজেলের দাম ৫৪ দশমিক ৯ শতাংশ বাড়িয়ে লিটারপ্রতি ৫২০ দশমিক ৩৫ রুপি করা হয়েছে। নতুন এই মূল্য শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। সীমিত বাজেটের মধ্যেও জনগণকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে চলমান যুদ্ধের শেষ কবে হবে তা অনিশ্চিত থাকায় দাম সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X